1 Answers

সব বিজ্ঞানকেই যৌক্তিক নিয়ম প্রয়োগ করতে হয়। অর্থাৎ সকল বিজ্ঞানকে অবরোহ বা আরোহ পদ্ধতিদ্বয়ের যেকোন একটা পদ্ধতি গ্রহণ করতে হবে। সেজন্য প্রত্যেকটি বিজ্ঞানকেই তার অনুসৃত পদ্ধতির জন্য যুক্তিবিদ্যার উপর নির্ভর করতে হয়। আবার প্রত্যেক বিজ্ঞানকেই তার ব্যবহৃত কতিপয় পদের সংজ্ঞা নির্দেশ, আলোচ্য ঘটনার সমষ্টির শ্রেণিবিভাগ ও ব্যাখ্যাদান এবং বিভিন্ন প্রকল্প রচনা করতে হয়। যুক্তিবিদ্যা এসব ক্রিয়ার নিয়মাবলি সরবরাহ করে। সেজন্য যুক্তিবিদ্যার সাথে বিজ্ঞানের সম্পর্ক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

5 views

Related Questions