1 Answers
উদ্দীপকের আকমল সাহেব লবণ ব্যবহার করেও তার চাষকৃত সবজি সংরক্ষণ করতে পারতেন।
সবজি বা ফলমূল কীভাবে সংরক্ষণ করা হবে তা নির্ভর করে পরবর্তীতে এটি কীভাবে ব্যবহার করা হবে তার ওপর। ডিহাইড্রেটর যন্ত্রের সাহায্যে ফল ও শাকসবজি শুকানোর পদ্ধতিই হলো ডিহাইড্রেশন। আকমল সাহেব তার চাষকৃত সবজি সংরক্ষণ করেছিলেন ডিহাইড্রেশনের মাধ্যমে।
অন্যদিকে লবণ দিয়ে সাধারণত সংরক্ষণ করা হয় আম, চালতা ইত্যাদি যেগুলো পরবর্তীতে আচার বানানোর জন্য ব্যবহৃত হয়। লবণ দ্বারা সংরক্ষণের পদ্ধতিটি অবলম্বন করে তিনি হয়তো বাঁধাকপি, গাজর ও আলুও দীর্ঘদিন সংরক্ষণ করতে পারেন কিন্তু পরবর্তীতে তা যে কাজে ব্যবহার করতে চান তা পারবেন না। পরিশেষে বলা যায়, তিনি অবশ্যই লবণ দিয়েও তার চাষকৃত ফসল সংরক্ষণ করতে পারবেন। তবে সেজন্য তাকে তার সবজিগুলো ব্যবহারের পরিকল্পনা বদলাতে হবে।