1 Answers
আফতাব ফিডস লিমিটেডের প্রতিদিনের আদর্শমান নির্ধারণের ভিত্তি হওয়া উচিত ছিল কার্যকর উৎপাদন ক্ষমতা।
কার্যকর উৎপাদন ক্ষমতা বলতে সমস্ত উপকরণ সঠিক পরিমাণে প্রদানের পর উৎপাদিত কার্যকর মেশিন প্রতিঘন্টায় কী পরিমাণ উৎপাদন করতে সক্ষম তাকে বোঝায়।
উদ্দীপকে প্রতিষ্ঠানটি প্রতিদিন ২,০০০ কিলোগ্রাম পোলট্রি ফিড উৎপাদনের আদর্শমান নির্ধারণ করে। আদর্শমান অনুযায়ী ঘণ্টাপ্রতি যে হারে উৎপাদন হওয়ার উচিত ছিল সে হারে হয়নি। কারণ প্রতিষ্ঠানটি আদর্শমান নির্ধারণের ক্ষেত্রে অকার্যকর মেশিনও অন্তর্ভুক্ত করা হয়েছে। যার দরুন আদর্শমান অর্জিত হয়নি। তাই বলা যায়, উদ্দীপকে আফতাব ফিডস লিমিটেডের প্রতিদিনের আদর্শমান নির্ধারণের ভিত্তি হওয়া উচিত ছিল কার্যকর উৎপাদন ক্ষমতা।
4 views
Answered