1 Answers
আদর্শমান হতে জনাব সাইফুদ্দিনের বিক্রয় লক্ষ্যমাত্রা (২০,০০,০০০ – ১৯,৫০,০০০) বা ৫০,০০০ পিস বিচ্যুত হয়েছে।
নিয়ন্ত্রণের মুখ্য উদ্দেশ্য হলো ত্রুটি বা বিচ্যুতি নিরূপণপূর্বক প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা। এ বিচ্যুতি নিরূপণে আদর্শ মানকে ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ নির্দিষ্ট সময়ে সম্পাদিত কার্য পরিমাপ করে তা আদর্শ মানের সাথে তুলনা করাই এ পর্যায়ে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
উদ্দীপকে জনাব সাইফুদ্দিন একটি উৎপাদনশীল প্রতিষ্ঠানে বার্ষিক ২০ লক্ষ পিস-এর বেশি প্যান্ট বিক্রি হলে তার প্রতিষ্ঠান লাভের মুখ দেখবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। কিন্তু একবছর পর দেখা গেল প্রতিষ্ঠানটি ১৯ লক্ষ ৫০ হাজার পিস প্যান্ট বিক্রির সমর্থ হয়। এক্ষেত্রে কার্যবিচ্যুতি হয়েছে, প্রকৃত কার্যফল আদর্শমান অর্থাৎ ২০,০০,০০০ পিস – ১৯,৫০,০০০ = ৫০,০০০ পিস। সুতরাং আদর্শমান হতে জনাব সাইফুদ্দিনের বিক্রয় লক্ষ্যমাত্রা ৫০,০০০ পিস বিচ্যুত হয়েছে।