1 Answers

উদ্দীপকে সাথী লিমিটেডের মার্চ মাসের প্রথম সপ্তাহের বিচ্যুতির পরিমাণ ছিল ২০০ একক।

প্রকৃত বা সম্পাদিত কাজের পরিমাপের পর এর সাথে পূর্বনির্ধারিত পরিকল্পনা বা আদর্শ মানের তুলনা করা হয়। নিয়ন্ত্রণ প্রক্রিয়ার অন্যতম ধাপ হলো আদর্শমানের সাথে প্রকৃত কার্যফলের তুলনা করা। উদ্দীপকে সাথী ডেইরি লিমিটেডের মার্চ মাসের প্রথম সপ্তাহে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১০,০০০ একক। কিন্তু সপ্তাহ শেষে উৎপাদনের পরিমাণ ছিল ৯,৮০০ একক। অর্থাৎ বিচ্যুতির পরিমাণ দাঁড়ায় (১০,০০০ – ৯,৮০০) = ২০০ একক। এক্ষেত্রে প্রকৃত কার্যফলের পরিমাপের পর নির্বাহী সংঘটিত কার্যের সঙ্গে নির্ধারিত মানের তুলনা করেন। এরূপ তুলনার ক্ষেত্রে সংখ্যাত্মক বিচ্যুতি নিরূপণের চেষ্টা করা হয়। অর্থাৎ বিচ্যুতি হলো আদর্শমানের সাথে সম্পাদিত কার্যফলের তুলনা করা। এর মাধ্যমে বিচ্যুতি আছে কিনা তা নির্ণয় করা হয় এবং বিচ্যুতি থাকলে তা মূল্যায়ন করা হয়।

পরিশেষে বলা যায়, সাথী ডেইরি লিমিটেডের প্রথম সপ্তাহে বিচ্যুতির পরিমাণ ছিল ২০০ একক।

5 views

Related Questions