1 Answers
মি. হাসীবের সংস্থার ক্ষতি নিয়ে হৈ-চৈ কম হওয়ার যথেষ্ট যৌক্তিকতা রয়েছে।
রসায়ন শিল্পসংশ্লিষ্ট সার, কাগজ ও ট্যানারি শিল্প পরিচালনার জন্য বাংলাদেশে দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থাকে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা বলে। এর উদ্দেশ্য হলো খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য কৃষিতে ব্যবহার্য উপকরণ কৃষকদের নিকট পৌঁছে দেওয়া।
উদ্দীপকে সংস্থাটি অনেক ক্ষতির মুখোমুখি হলে এর কার্যক্রম সীমিত করার জন্য প্রয়াস শুরু হয়। অনেক প্রতিষ্ঠান বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হলেও কৃষকদের স্বার্থ রক্ষার্থে সমধর্মী প্রতিষ্ঠানগুলো নিজ মালিকানায় রাখার নীতি অব্যাহত থাকে। নিজ মালিকানাধীন বাংলাদেশ বিমান, পর্যটন সংস্থা ইত্যাদি প্রতিষ্ঠানের ন্যায় উক্ত সংস্থাকে বেসরকারি কোনো সংস্থার অধীনে ছেড়ে দেওয়া সম্ভব নয়। কৃষিসামগ্রী অনেক মূল্যবান হওয়া সত্ত্বেও এ প্রতিষ্ঠানের ক্ষতি নিয়ে সরকারের মাঝে তেমন উদ্বেগ সৃষ্টি হয় না। কারণ উক্ত প্রতিষ্ঠানটি অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় বেসরকারি খাতে ছেড়ে দেওয়া যায় না। কারণ কৃষিসামগ্রীর মূল্য বৃদ্ধি পাবে, ফলে কৃষকরা তা ক্রয় করতে সমর্থ হবে না। তাই মি. হাসীবের রসায়ন সংস্থার ক্ষতি নিয়ে হৈ-চৈ কম হওয়া যথেষ্ট যৌক্তিকতাপূর্ণ।
সুতরাং বলা যায়, মি. হাসীবের সংস্থার ক্ষতি নিয়ে হৈ-চৈ কম হওয়ার যথেষ্ট যৌক্তিকতা রয়েছে।