1 Answers

উদ্দীপকে জনাব তাহিরের উৎপাদন টার্গেট পূরণ না হওয়ার অন্যতম কারণ হলো পরামর্শমূলক নির্দেশনার সীমাবদ্ধতা।

পরামর্শমূলক নির্দেশনা প্রক্রিয়ায় সব কর্মীর সাথে আলাপ-আলোচনা করা হয় এবং তাদের পরামর্শ অনুযায়ী নির্দেশনা জারি করে কার্যসম্পাদনের চেষ্টা করা হয়। অত্যন্ত গণতান্ত্রিক ও ফলদায়ক মনে হলেও বিভিন্ন জটিলতা এর গতিকে বাধাগ্রস্ত করে।

উদ্দীপকে বর্ষা বলপেনের উৎপাদন ব্যবস্থাপক জনাব তাহির ডিসেম্বর মাসে ৫ লক্ষ একক উৎপাদনের টার্গেট নির্ধারণ করলেও ৩.৫ লক্ষ একক কলম তৈরি হয়। এক্ষেত্রে তার উৎপাদন টার্গেট পূরণ না হওয়ার অন্যতম কারণ হলো পরামর্শমূলক নির্দেশনার সীমাবদ্ধতা। এরূপ নির্দেশনা পদ্ধতি সব ধরনের প্রতিষ্ঠানে বাস্তবায়ন করা সম্ভবপর হয় না। এক্ষেত্রে জনাব তাহিরের সাথে কর্মীদের আলোচনার অংশগ্রহণের সুযোগকে তারা অনেক সময় নিজেকে নির্বাহীর সমকক্ষ মনে করতে থাকে। এমনকি সিদ্ধান্ত পরিবর্তনে তাদের অধিকার আছে এমন ধারণাও তারা পোষণ করতে থাকে। এতে প্রতিষ্ঠানের অনেক গুরুত্বপূর্ণ ও কৌশলগত গোপনীয় তথ্য প্রকাশ এবং অসৎ কর্মীর দ্বারা এর অপব্যবহারের সম্ভাবনা বৃদ্ধি পায়। ফলে নির্দেশনা বাস্তবায়নে সমস্যার সৃষ্টি হয় এবং বিশৃঙ্খলার সম্ভাবনা দেখা দেয়। এতে প্রতিষ্ঠানের উৎপাদন বিঘ্নিত হয়।

পরিশেষে বলা যায়, সকল ক্ষেত্রে এবং সকল অবস্থায় পরামর্শমূলক নির্দেশনা কার্যকর নাও হতে পারে। এক্ষেত্রে জনাব তাহিরের স্থান- কাল-পাত্র ইত্যাদি বিবেচনায় রেখে পরামর্শমূলক নির্দেশনা কৌশল প্রয়োগ করা উচিত।

4 views

Related Questions