1 Answers
অধিকাংশ শেয়ার হস্তান্তরের মাধ্যমে এবিসি কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানিতে পরিণত হয়।
কোনো কোম্পানির ৫০% ভাগের বেশি শেয়ার বা ভোটদান ক্ষমতা অন্যকোনো কোম্পানির অধীনে থাকলে বা সংখ্যাগরিষ্ঠ পরিচালক নিয়োগের প্রত্যক্ষ বা পরোক্ষ ক্ষমতা অন্যকোনো কোম্পানির অধীনে থাকলে তাকে সাবসিডিয়ারি বা অধীনস্থ কোম্পানি বলে।
উদ্দীপকে এবিসি ফ্যাশন চিরন্তন অস্তিত্ববিশিষ্ট একটি গার্মেন্টস শিল্প। দক্ষ ব্যবস্থাপনা ও পর্যাপ্ত মূলধনের অভাবে প্রতিষ্ঠানটি প্রতিযোগিতায় টিকতে না পেরে দেশের স্বনামধন্য পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান আনন্দ ফ্যাশন লি. এবিসি ফ্যাশন এর ৫০% এর অধিক শেয়ার ক্রয় করে নেয় এবং প্রতিষ্ঠানের পরিচালনা ও নিয়ন্ত্রণের দায়িত্ব গ্রহণ করেন। এবিসি ফ্যাশনস এর নীতি নির্ধারণের ক্ষমতা আনন্দ ফ্যাশনস এর নিকট চলে আসে।
এবিসি কোম্পানি তাদের সম্পূর্ণ শেয়ারের ৫০% ভাগের বেশি আনন্দ ফ্যাশনস এর নিকট বিক্রয় করে বিধায় তারা তাদের পরিচালনা ও নিয়ন্ত্রণের কর্তৃত্ব হারায়। তারা তাদের নীতি নির্ধারণের ক্ষমতা হারিয়ে সাবসিডিয়ারি বা অধীনস্থ কোম্পানিতে পরিণত হয়। তাই বলা যায়, উদ্দীপকে এবিসি কোম্পানি তাদের অধিকাংশ শেয়ার হস্তান্তরের মাধ্যমে বর্তমান সাংগঠনিক অবস্থা সাবসিডিয়ারি কোম্পানিতে পরিণত হয়।