1 Answers
উদ্দীপকের জামাল ও নাফিস প্রথাগত জ্ঞাতিসম্পর্কে সম্পর্কিত।
জ্ঞাতিসম্পর্ক বলতে সাধারণত রক্ত কিংবা বৈবাহিকসূত্রে সম্পর্কিত আত্মীয়স্বজন' বা জ্ঞাতিজনের মধ্যকার সম্পর্ককেই বোঝায়। কিন্তু এ ধরনের আত্মীয়স্বজন ছাড়াও মানুষ অনেকের সাথে সামাজিক বন্ধনে আবদ্ধ হয় এবং তাদের সঙ্গেও জ্ঞাতির মতোই সম্পর্ক গড়ে তোলে। প্রথাগত বন্ধন হচ্ছে এরকম একটি জ্ঞাতিসম্পর্ক। এ ধরনের সম্পর্কে স্থানীয় প্রথাগত সূত্রে কাউকে আত্মীয় করে নেওয়া হয়। উদাহরণ হিসেবে বলা যায়, আমরা আমাদের সমবয়সী বা সমমনা অনেকের সঙ্গে নানা ধরনের (দোস্ত, মিতা ইত্যাদি) বন্ধুত্ব গড়ে তুলি। আবার একই পাড়ায় বসবাসকারী বাবার বয়সী কোনো ব্যক্তিকে চাচা বলে সম্বোধন করি। এর সবই প্রথাগত জ্ঞাতিসম্পর্কের অন্তর্ভুক্ত।
উদ্দীপকের জামাল এবং নাফিস পরস্পরের দোস্ত। এখানে জামাল ও নাফিসের মধ্যকার যে বন্ধুত্বের সম্পর্ক, তা জ্ঞাতিসম্পর্কের প্রথাগত বন্ধনকেই নির্দেশ করে।