1 Answers
রিতা গারো নৃগোষ্ঠীর সদস্য।
রিতার বাড়ি ময়মনসিংহে। তাদের মধ্যে পাঁচ ধরনের গোেত্র রয়েছে। গোত্র ও উপ-গোত্রকে তাদের ভাষায় 'চাটচী' বলে। উদ্দীপকে বর্ণিত এসব তথ্য গারো ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনুরূপ। গারোদের সামাজিক সংগনের বর্ণনা নিচে দেয়া হলো।
গারোদের পাঁচটি গোত্র হলো-সাংমা, মারাক, মমিন, সিরা ও আবেং। তাদের এ ধরনের বিভিন্ন দল, গোত্র ও উপ-গোত্রকে তাদের ভাষায় 'চাটচী' এবং বংশকে 'মাহারি' বলা হয়। চাটচী শব্দের অর্থ হলো আত্মীয় বা জ্ঞাতি। এরা আবার ছোট ছোট কয়েকটি ক্ষুদ্র গোত্রে বিভক্ত। যার নাম 'মাচং'। আবার প্রতিটি মাচং-এর অধীনে কয়েকটি করে ক্ষুদ্র গোত্র রয়েছে যাকে 'মাহারি' বলা হয়। এ মাহারি দ্বারা মূলত একই বংশের লোককে নির্দেশ কর হয়ে থাকে। গারোদের প্রতিটি গোত্র ও উপ-গোত্রে বহির্বিবাহ এবং মাতৃসূত্রীয় রীতি অনুসৃত হয়।