1 Answers

উদ্দীপকে বসের চিকিৎসার আশ্বাস আর্থিক প্রেষণার অন্তর্ভুক্ত। যে প্রেষণার সাথে অর্থ জড়িত, তাকে আর্থিক প্রেষণা বলে। চিকিৎসা সুবিধা অন্যতম আর্থিক প্রেষণা হিসেবে গণ্য। কেননা চিকিৎসা সুবিধার ফলে কর্মীদের চিকিৎসা বাবদ ব্যয় করার সামর্থ্য বৃদ্ধি পায়। কর্মীদের সুস্বাস্থ্য ও মনোবল বৃদ্ধির জন্য চিকিৎসা সুবিধা দেওয়া হয়। বড় প্রতিষ্ঠানগুলো শুধু কর্মীরই নয় পরিবারের অন্যান্যদেরও অনেক সময় চিকিৎসা সুবিধা প্রদান করে থাকে। তাই কর্মীদের এবং সম্ভবক্ষেত্রে তার পরিবার-পরিজনদের চিকিৎসা ভাতা বা সুবিধা প্রদান কর্মীদের উদ্দীপ্ত করার উল্লেখযোগ্য একটি উপায়।

উদ্দীপকে দেখা যায়, অফিসের পিয়ন মি. কমল কখনো অফিসের কাজে ফাঁকি দেননা কিন্তু ৫০,০০০ টাকার জন্য মেয়ের চিকিৎসা না করাতে পেরে অফিসের কাজে মন বসাতে পারছেন না। বিষয়টি তার বস জানতে পেরে কমলের মেয়ের চিকিৎসার দায়িত্ব নিবেন বলে জানান। যেহেতু চিকিৎসা ব্যয়ভার বস নেওয়ার ফলে কমল আর্থিক দুশ্চিন্তা থেকে মুক্ত হয়েছেন এবং কৃতজ্ঞচিত্তে পুনরায় কাজের আগ্রহ ফিরে পেলেন। তাই বলা যায়, উদ্দীপকে বসের চিকিৎসার আশ্বাস হলো আর্থিক প্রেষণা।

5 views

Related Questions