1 Answers
বেঁচে থাকার জন্য সকল উদ্ভিদের একটি সর্বনিম্ন, সর্বোত্তম ও সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে। তাপমাত্রার সাথে উদ্ভিদের শারীরবৃত্তীয় ও জৈব-রাসায়নিক প্রক্রিয়ার সরাসরি সম্পর্ক রয়েছে। ফসল চাষের জন্য ঐ ফসলের উপযোগী তাপমাত্রা জরুরি। প্রতিটি ফসলের বীজের অঙ্কুরোদগমের জন্য একটি নির্দিষ্ট তাপমাত্রার প্রয়োজন হয়। ঐ তাপমাত্রা বজায় থাকলে বীজে দ্রুত ও সহজে অঙ্কুরোদগম ঘটে। উদ্ভিদের পুষ্পধারণ ও দানা গঠনে সঠিক তাপমাত্রা প্রয়োজন। তাপমাত্রা বৃদ্ধির ফলে সালোকসংশ্লেষণের হার বেড়ে যায় ফলে দেহে অধিক পরিমাণে খাদ্য সঞ্চয় হয়। এ সঞ্চিত খাদ্য গাছের অঙ্গজ বৃদ্ধি ও অধিক ফলনে সহায়তা করে। এ সকল কারণে ফসল চাষে তাপমাত্রা অনেক গুরুত্বপূর্ণ।
4 views
Answered