1 Answers
উদ্ভিদের সাবলীল বৃদ্ধি ও অধিক ফলনের জন্য গুরুত্বপূর্ণ উপাদান পানি যার প্রধান উৎস হলো বৃষ্টিপাত। অধিকাংশ বীজ গজানোর জন্য বৃষ্টিপাত দরকার হয়। উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ ও অন্যান্য শারীরবৃত্তিক প্রক্রিয়ার জন্য পানি অপরিহার্য। পানির অভাবে উদ্ভিদের পাতা নেতিয়ে পড়ে এবং বৃদ্ধি ব্যাহত হয়। আবার মাটিতে প্রয়োজনের তুলনায় পানির পরিমাণ অতিরিক্ত হলে উদ্ভিদের অস্বাভাবিক বৃদ্ধি অথবা মৃত্যু ঘটে। সেজন্য বৃষ্টিপাতের পরিমাণ, সময় ইত্যাদি ফসল উৎপাদনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
4 views
Answered