1 Answers

বীজ ফসলের জমি থেকে অনাকাঙ্ক্ষিত গাছ তুলে ফেলাকে রোগিং বলে। বীজের মৌলিক বিশুদ্ধতা রক্ষার জন্য রোগিং করা দরকার। কারণ অন্য জাতের ফুলের সাথে পরাগায়িত হয়ে নির্বাচিত জাতের বীজের বংশগত বিশুদ্ধতা নষ্ট হতে পারে। রোগিং এর মাধ্যমে উন্নত গুণসম্পন্ন বীজ উৎপাদন সম্ভব হয়। এমনকি বীজের রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনাও কমে। ফলে উৎপাদিত বীজের বাজারমূল্য বেশি থাকে। তাই ভালো বীজ উৎপাদনে রোগিং অত্যন্ত গুরুত্বপূর্ণ।

5 views

Related Questions