1 Answers

শিশির হলো কোনো শীতল বস্তুর উপর জলীয় বাষ্প জমা হয়ে সৃষ্টি বিন্দু। যে সমস্ত ফসলের জন্য অধিক ঠান্ডার প্রয়োজন যেমন-ফুলকপি, বাঁধাকপি, আলু, পেঁয়াজ ইত্যাদির জন্য শিশিরপাত খুবই অপরিহার্য। আমন ধানের ক্ষেত্রে থোড় থেকে ছড়া বের হওয়ার কাজে এবং পরাগায়নে শিশির সাহায্য করে। অপরদিকে, শিশির রোগবালাই-এর জন্য প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি করে। আলুর পাতা শিশির দ্বারা সিক্ত থাকলে নাবী ধ্বসা বা আলুর মড়ক (late blight) রোগের প্রাদুর্ভাব হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

4 views

Related Questions