1 Answers

জাকাত প্রদানের খাত অনুসারে একরাম সাহেবের জাকাত প্রদান সঠিক হয়েছে। জাকাত অর্থনৈতিক ইবাদত। যাকাতের অর্থ নিজের খেয়াল খুশি মতো ব্যয় করা যায় না। জাকাত প্রদানের নির্দিষ্ট খাত রয়েছে। জাকাতের অর্থসম্পদ সেসব নির্দিষ্ট খাতেই ব্যয় করতে হয়। অন্যথায় জাকাত আদায় হয় না। জাকাত প্রদানের খাতকে ইসলামি পরিভাষায় 'মাসরাফ' বলে।

মহান আল্লাহ পবিত্র কুরআনে জাকাতের অর্থ ব্যয়ের জন্য ৮টি ক্ষেত্র উল্লেখ করে আল্লাহ বলেন- নিশ্চয়ই সদকা (জাকাত) কেবল নিঃস্বজন মিসকিন এবং সংশ্লিষ্ট কর্মচারীদের জন্য এবং নও- মুসলিমের মনোরঞ্জনের জন্য, দাসমুক্তি ও আল্লাহর পথে অভিযাত্রা এবং মুসাফিরের জন্য (সুরা আত তাওবাহ: ৬০)।

উদ্দীপকে উল্লিখিত একরাম সাহেব তার যাকাতের টাকা প্রতিবছর দরিদ্র নিকটাত্মীয় ও ফকির মিসকিনদের মধ্যে বণ্টন করে দেন। একরাম সাহেবের জাকাত প্রদান সঠিক, কারণ দরিদ্র নিকটাত্মীয়, ফকির ও মিসকিন পবিত্র কুরআনে উল্লিখিত খাতের অন্তর্ভুক্ত। তাই আমরা বলতে পারি, একরাম সাহেবের জাকাত প্রদান সঠিক খাতে হয়েছে।

5 views

Related Questions