1 Answers
আল-আমিন শিশুকাল থেকে দায়িত্বশীল মা-বাবার তত্ত্বাবধানে বেশ ভালোভাবেই বেড়ে উঠেছে। কিন্তু পরবর্তীতে সে অসৎসঙ্গের প্রভাবে মিথ্যা বলা, ও ক্লাস ফাঁকি দেওয়া, ধূমপান করা, পরীক্ষায় খারাপ করা এমনকি মারাত্মক বদঅভ্যাস মাদকাসক্ত হয়ে পড়ে। আল-আমিনের এ দৃষ্টান্তে অসৎসঙ্গের প্রত্যক্ষ কুফলগুলো স্পষ্টভাবেই পরিলক্ষিত হয়। অসৎসঙ্গ নির্বাচনের কারণেই মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অমান্য করার মতো অপরাধ করে তাঁর অসন্তুষ্টির রোষানলে পতিত হয়ে যায়। কেননা আল্লাহ তায়ালা নির্দেশ দিয়েছেন- "মুমিনগণ। তোমরা আমার শত্রুকে এবং তোমাদের শত্রুকে বন্ধু হিসেবে গ্রহণ করো না" [সুরা- - মুমতাহিনা: ১]। আর এ নির্দেশ অমান্য করার কারণে আমরা আল্লাহ' তায়ালার পক্ষ থেকে তাঁর সব ধরনের অনুগ্রহ লাভে বঞ্চিত হব। আল্লাহর শত্রু, মুমিনদের শত্রু অসৎ লোককে সঙ্গী বা বন্ধু হিসেবে গ্রহণ করে মানুষ নিজেরাই ইহকাল ও পরকালের ক্ষতি সাধন করে। মোটকথা, অসৎসঙ্গের পরিণতি হলো ব্যর্থতা, ধ্বংস ও অন্ধকারে নিমজ্জিত হওয়া।