1 Answers
তানভীরের শোচনীয় অবস্থাদৃষ্টে খুব সহজেই অনুমান করা যায় ধূমপান ও মাদকাসক্তির ক্ষতি বহুবিধ ও অপূরণীয়। ধূমপানের বহুবিধ কুফলের মধ্যে অন্যতম হলো ধূমপায়ীর স্বাস্থ্যহানি, নানাবিধ জটিল ও মারাত্মক রোগে আক্রান্ত হওয়া, তার ব্যক্তিগত তথা জাতীয় অর্থসম্পদের ব্যাপক অপচয়, তামাকের ধোঁয়া বাতাসে ছড়িয়ে পরিবেশ দূষণ প্রভৃতি। আর মাদকাসক্তির কুফলগুলোর মধ্যে অন্যতম হলো মাদকাসক্ত লোকের স্বাস্থ্যের আমূল ক্ষতিসাধন, যার শেষ পরিণতি মৃত্যুমুখে পতিত হয়। এছাড়া দুষ্প্রাপ্য ও দামি মাদকদ্রব্য ক্রয়ে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিসাধন হয়, যা পরোক্ষভাবে দেশ ও জাতিকেই পোহাতে হয়। ধর্মীয় দিক থেকে ধূমপান ও মাদকাসক্তি দুটোই হারাম কাজ সম্পাদনের কারণ। এ দুটোতেই নিজের ক্ষতি ও অপব্যয় হয়। আল্লাহ তায়ালা নিজের ক্ষতি করা ও অপব্যয় হারাম করেছেন। মাদকাসক্তির কুফল সম্পর্কে আল্লাহ বলেন, 'শয়তান মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে চায়' [সূরা আল মায়িদা: ৯১]। বলাবাহুল্য, আল্লাহ তায়ালার এমন সরাসরি নির্দেশ অমান্য করার চেয়ে বড় আর কোনো কুফল মাদকাসক্তের জন্য হতে পারে না।
উদ্দীপকে দেখা যায়, মাদকাসক্তির ফলে তানভীরের চরিত্রে নানারকম নৈতিক অবক্ষয় দেখা দেয়। এছাড়া তার শারীরিক অবস্থা নাজুক হয়ে পড়ে। সুতরাং তানভীরের দৃষ্টান্তের প্রেক্ষিতে বলা যায়, মাদকাসক্তির ফলে নৈতিক অবক্ষয়, স্বাস্থ্যের অবনতি ও অর্থের অপচয় ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে।