1 Answers
মফিজের ক্ষেত্রে জাকাত আদায় করা ফরজ নয়। কেননা সে জ্ঞানহীন বিকৃত মস্তিষ্কের ও অপ্রাপ্ত বয়স্ক একজন বালক। ইসলাম এ বিষয়ে বলেছে- অপ্রাপ্তবয়স্ক শিশু কিশোর সম্পদ আয় ও ব্যয়ে দায়িত্বশীল নয়। তারা অর্থসম্পদের মালিকানা ও হিসাব-নিকাশ বিষয়ে অপরিপক্ক। অবশ্য তাদের যদি প্রাপ্তবয়স্ক অভিভাবক থাকে, তাহলে অভিভাবক তাদের পক্ষে জাকাত আদায় করবে। অন্যদিকে জ্ঞানহীন ও পাগলের ওপর সম্পদের মালিকানাও প্রতিষ্ঠিত হয় না। অনুরূপভাবে তারা শরিয়তের কোনো বিধান পালনেও বাধ্য নয়। সে জন্য জাকাত ফরজ হতে হলে ব্যক্তিকে সুস্থ মস্তিষ্ক ও জ্ঞানসম্পন্ন হতে হবে। শিশু বা পাগলকে জাকাত দিতে হবে না।
উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে, মফিজের ক্ষেত্রে জাকাত ফরজ নয়।
5 views
Answered