1 Answers

মফিজের উক্তিটি ইসলাম পরিপন্থি। ইসলামে প্রতিবন্ধিতা কোনো অভিশাপ নয়, নয় কোনো পাপের ফসল। বরং প্রতিবন্ধিতা আখিরাতে মর্যাদা লাভের সোপান। এ সম্পর্কে রাসুল (স) বলেন, আল্লাহ তায়ালা যার কল্যাণ চান তাকে বিপদগ্রস্ত করেন।

আল্লাহ তায়ালা হাদিসে কুদসিতে ইরশাদ করেছেন; আমি যখন কোনো বান্দার দুটি প্রিয়বস্তুকে বিপদগ্রস্ত করি, অতঃপর সে ঐ অবস্থায় ধৈর্য্যধারণ করে, আমি তাকে এর বিনিময়ে জান্নাত দান করি। দুটি প্রিয়বস্তু বলতে তিনি দুটি চোখকে বুঝিয়েছেন।' উদ্দীপকে দেখা যাচ্ছে, মফিজ জনাব আব্দুল লতিফকে কটাক্ষ করে বলেছে, তোমার পাপের কারণে আল্লাহ তোমাকে প্রতিবন্ধী সন্তান দিয়েছেন। তার এ কথাটি সম্পূর্ণরূপে ইসলাম পরিপন্থি। উপরিউক্ত আলোচনার দ্বারা প্রমাণিত হলো যে, মফিজের উক্তিটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং ইসলামের আদর্শ পরিপন্থি।

 

4 views

Related Questions