1 Answers
মাদক মানুষের জ্ঞান-বুদ্ধি লোপ করে এবং মানুষকে আল্লাহর ইবাদত থেকে বিরত রাখে বলে এটি ইসলামে নিষিদ্ধ। মাদকাসক্তি বলতে মদ বা মাদকদ্রব্যের প্রতি আসক্তি বা মাদকদ্রব্য সেবনের তীব্র আকাঙ্ক্ষাকে বোঝায়। রাসুল (স) বলেছেন, নেশাজাতীয় প্রত্যেকটি বস্তুই মাদকদ্রব্য (মুসলিম)। এটি সুস্পষ্ট করে তিনি বলেন, মাদকদ্রব্য তাই, যা জ্ঞান-বুদ্ধি লোপ করে (বুখারি ও মুসলিম)। মাদকদ্রব্য মানবদেহে বিভিন্ন রোগ সৃষ্টি করে এবং মাদকাসক্ত ব্যক্তি আল্লাহর ইবাদতে নিষ্ঠার সাথে মনোনিবেশ করতে পারে না। মাদকাসক্তির কারণে তার ইমান ও আমল নষ্ট হয়। এটি মানবজীবনে বিভিন্ন সমস্যা ও বিশৃঙ্খলা তৈরি করে। তাই ইসলামে মাদকাসক্তি নিষিদ্ধ।
4 views
Answered