1 Answers
পরিবার-পরিজন ছেড়ে একাকীত্বের জীবন ইসলামে গ্রহণযোগ্য নয়- আলোচ্যাংশে এ বিষয়টিই প্রকাশিত হয়েছে। ইসলামি শরিয়তে তাসাউফ বা আল্লাহর নৈকট্যলাভে উৎসাহিত করা হয়েছে কিন্তু এর নামে বৈরাগ্যবাদকে নিষেধ করা হয়েছে। বৈরাগ্যবাদ বলতে পরিবার-পরিজন ছেড়ে শুধু আল্লাহকে পাওয়ার ধ্যানমগ্ন থাকাকে বোঝায়। মহানবি (স) বৈরাগ্যবাদকে নিরুৎসাহিত করেছেন। এমনকি বৈরাগ্যবাদের ভুল প্রবণতাকে নিরুৎসাহিত করতে নবি (স) অবিবাহিতদের বিবাহিতদের তুলনায় নিকৃষ্ট বলে অভিহিত করেছেন। এছাড়াও বৈবাহিক জীবন ত্যাগকারীদের শয়তানের ভাই বলে ভর্ৎসনা করেছেন।
4 views
Answered