1 Answers
একচেটিয়া ব্যবসায় রোধে রাষ্ট্রীয় ব্যবসায়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় ব্যবসায় মুনাফার উদ্দেশ্যে নয়; বরং জনকল্যাণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। ফলে ব্যবসায় জগতের অন্য ব্যবসায়ীরা যখন পণ্য গুদামজাত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে একচেটিয়া ব্যবসায় করে, তখন রাষ্ট্রীয় ব্যবসায় তাদের গুদামজাত পণ্য বা পণ্য আমদানি করে বাজারে জনগণের নিকট ন্যায্যমূল্য সরবরাহ করে। এমনকি রাষ্ট্রীয় ব্যবসায় অন্যান্য ব্যবসায় প্রতিষ্ঠানকে ভর্তুকি দিয়েও একচেটিয়া ব্যবসায় নিয়ন্ত্রণ করে।
4 views
Answered