1 Answers
ন্যায্যমূল্যে কিংবা ভূর্তকি প্রদানের মাধ্যমে বাজারে পণ্য ছেড়ে রাষ্ট্রীয় ব্যবসায় বাজার মূল্য নিয়ন্ত্রণ করে। মুক্তবাজার ব্যবস্থায় ব্যক্তি বা বেসরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান অধিক মুনাফার আশায় কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে পণ্যের মূল্য বৃদ্ধি করে।
এমতাবস্থায় রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠান ন্যায্যমূল্যে বাজারে পণ্য ছেড়ে বাজারে কৃত্রিম সংকট নিরসন করে। অনেক সময় বেসরকারি প্রতিষ্ঠানকে ভর্তুকি প্রদানের মাধ্যমে অধিক পণ্য বাজারে সরবরাহের সহযোগিতা করে রাষ্ট্রীয় ব্যবসায় বাজারমূল্য নিয়ন্ত্রণ করে।
7 views
Answered