1 Answers
বাংলাদেশে রাজিবের মতো অসংখ্য ব্যক্তির পেশা পরিবর্তনের কারণ হলো পরিবেশের প্রভাব।
যে পারিপার্শ্বিকতার মধ্যে মানুষ জীবনধারণ করে তাকেই পরিবেশ বলে। পরিবেশ একটা দেশের মানুষের জীবনযাত্রায়, ব্যবসায়-বাণিজ্যে ও সামগ্রিক কর্মকাণ্ডে ব্যাপক প্রভাব রাখে।
উদ্দীপকের রাজিব ছিলেন একজন সফল কৃষক। কিন্তু কয়েক বছর যাবত তার জমিতে লবণাক্ততার কারণে উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পাওয়ায় তিনি কৃষি পেশা ছাড়তে বাধ্য হন। তার জমির অনুর্বরতা তার পেশা পরিবর্তনের মুখ্য কারণ। তেমনিভাবে রাজিবের মতো অসংখ্য ব্যক্তি ভূপ্রকৃতি, জলবায়ু, নদীভাঙন, খড়া, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে তথা প্রাকৃতিক পরিবেশের উপাদানের নেতিবাচক প্রভাবে পেশা পরিবর্তন করতে বাধ্য হন। তবে প্রাকৃতিক পরিবেশের অনুকূল প্রভাবেও অনেকে উক্ত পরিবেশকে কেন্দ্র করে বিভিন্ন পেশায় নিয়োজিত হন। তাছাড়া যেকোনো অঞ্চলের দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, আইনগত ও প্রযুক্তিগত পরিবেশের অনুকুল কিংবা প্রতিকূল প্রভাবে মানুষ পেশা পরিবর্তন করতে পারে।
সুতরাং বলা যায়, বাংলাদেশে রাজিবের মতো অসংখ্য ব্যক্তির পেশা পরিবর্তনের কারণ হলো পরিবেশের প্রভাব।