1 Answers
আরমান সাহেব ভাষা আন্দোলনকে মনে করে গর্বরোধ করেন। ভাষা আন্দোলনের সূচনার ক্ষেত্রে দেখা যায়, ১৯৪৮ সালের ২৪ মার্চ তৎকালীন পাকিস্তানের গভর্নর জেনারেল মুহম্মদ আলী জিন্নাহ ঢাকার রেসকোর্স ময়দানে এক জনসভায় ঘোষণা করেন, 'উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।' এরপর ১৯৫০ সালের সেপ্টেম্বর মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান গণপরিষদে মুহম্মদ আলী জিন্নাহর মতো পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের মুখের ভাষা বাংলার পরিবর্তে উর্দুকেই একমাত্র রাষ্ট্রভাষা করার কথা বলেন। তবে বাংলার দামাল ছেলেরা পাকিস্তানি শাসক-গোষ্ঠীর এই অন্যায় আচরণ মাথা পেতে মেনে নেয়নি। তারা বুকের তাজা রক্ত দিয়ে মাতৃভাষায় কথা বলার অধিকার আদায় করে নিয়েছে। উদ্দীপকে অশীতিপর আরমান সাহেবের মানসপটে ভেসে ওঠা ফেব্রুয়ারি মাসে ঘটা ঘটনাটি এ ভাষা আন্দোলনের সাথে সাদৃশ্যপূর্ণ।