1 Answers

ইহসান সাহেব কুরআন মাজিদের সূরা মুমতাহিনার ৮নং আয়াতে বর্ণিত বাণীর অনুসরণে শৈবালের সাথে সদ্ব্যবহার করেন। উক্ত আয়াতে বলা হয়েছে- দীনের ব্যাপারে যারা তোমাদের সাথে যুদ্ধ করেনি, তোমাদের স্বদেশ থেকে বহিষ্কৃত করেনি, তাদের প্রতি মহানুভবতা প্রদর্শন ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়বিচারকদের ভালোবাসেন। এ নির্দেশের প্রেক্ষিতে আল্লাহ তায়ালা সমাজে সকল সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের ব্যবস্থা করেছেন। ইহসান সাহেব স্রষ্টার এ ব্যবস্থার তাৎপর্য মনে-প্রাণে অনুধাবন না করলে অন্য ধর্মাবলম্বী হওয়ার কারণে শৈবালের সাথে ন্যায়সঙ্গত আচরণ তো দূরে থাক তাকে চাকরিতে নিয়োগই দিতেন না। তিনি যেহেতু এমন কিছু করেননি সেহেতু মনে হয় তিনি প্রত্যেক সম্প্রদায়কে তাদের ধর্ম পালনে স্বাধীনতা দিতে বিশ্বাসী। আর এ বিশ্বাস তিনি অর্জন করেছেন আল্লাহর এ বাণী থেকে- দীনের ব্যাপারে কোনো জোরজবরদস্তি নেই' [সূরা বাকারা: ২৫৬]। ইহসান সাহেব আল্লাহ তায়ালার এ বাণী দুটো অনুসরণ করে সাম্প্রদায়িক সম্প্রীতির যে নজির রেখেছেন তা বাস্তবিকই সমাজে শান্তি প্রতিষ্ঠা করে।

 

4 views

Related Questions