1 Answers

যথাযথভাবে আল্লাহর ইবাদত করার মাধ্যমে বান্দা আল্লাহর প্রতি ইহসান করতে পারে। আরবি ইহসান শব্দের অর্থ সুন্দর করা, সদাচরণ করা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করা ইত্যাদি। আল্লাহ বলেন, “আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি” (সুরা আয-যারিয়াত: ৫৬)। নিষ্ঠা ও আন্তরিকতার সাথে আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করার মাধ্যমে বান্দা আল্লাহর প্রতি ইহসান করতে পারে। রাসুল (স) বলেন, "তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছ, আর যদি তুমি তাঁকে দেখতে না পাও, তবে অন্তত এ বিশ্বাস পোষণ করবে যে, তিনি অবশ্যই তোমাকে দেখছেন” (বুখারি ও মুসলিম)।

4 views

Related Questions