1 Answers

মক্তবে পড়াশোনার গুরুত্ব উপলব্ধি করে আবুল কাসেম তার ভাইয়ের মনোভাব পরিবর্তন করতে পারেন। ডা. আবুল কাশেমের ভাই মক্তব শিক্ষাকে সেকেলে বলেছেন। এ জন্য তার ভাইয়ের ছেলেকে কিন্ডারগার্টেনে ভর্তির পরামর্শও দেন। তার এ নেতিবাচক দৃষ্টিভঙ্গিকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন করতে হলে তাকে মক্তব শিক্ষার প্রয়োজনীয়তা বোঝাতে হবে। 

মক্তব হলো ইসলামের প্রাথমিক শিক্ষায়তন। মক্তবের মাধ্যমেই শিশুরা সর্বপ্রথম আল্লাহ সম্পর্কে জানতে পারে। আল্লাহ, রাসুল, ফেরেশতা, হাশর, বেহেশত, দোজখ ইত্যাদি ইমানের মৌলিক বিষয়সমূহ শিক্ষালাভ করে। মক্তবে ইসলামের প্রাথমিক শিক্ষার সাথে বৈষয়িক কিছু বিষয় রয়েছে যেমন- মাতৃভাষা, হিসাব- নিকাশ, সমাজ, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয়েও পাঠদান করা হয়। যারা মসজিদকেন্দ্রিক মন্ডব শিক্ষাকে সেকেলে প্রাচীন, মধ্যযুগীয় মনে করে তারা হীনম্মন্যতারই পরিচয় দেন। ইউরোপ, আমেরিকার প্রাথমিক শিক্ষা গির্জাকেন্দ্রিক, যা আমাদের মসজিদকেন্দ্রিক ফোরকানিয়া মক্তবের আদলে গড়া, অথচ আমরা শিশু শিক্ষাকে মসজিদ থেকে আলাদা করেছি। ফলে সামাজিক ও অর্থনৈতিক জীবনে এর পরিণতি হয়েছে ভয়াবহ। সুতরাং, ডা. আবুল কাশেম উল্লিখিত বিষয়গুলো তার ভাইকে বুঝিয়ে মনোভাব  পরিবর্তন করতে পারেন।

5 views

Related Questions