1 Answers

ইহসান শব্দটি হুসনুন শব্দমূল হতে নিষ্পন্ন। হুসনুন অর্থ সুন্দর। কাজেই ইহসান শব্দের অর্থ হলো সুন্দর করা, সৎ ও কল্যাণকর কাজ করা, উপকার ও উত্তম ব্যবহার করা। ইসলামি পরিভাষায় বলা যায়, আল্লাহ তায়ালা ও তাঁর সৃষ্টির প্রতি মানুষের যে দায়িত্ব ও কর্তব্য রয়েছে তা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে উত্তমরূপে সম্পাদন করার নাম ইহসান। এটি দুই ধরনের। যথা- আল্লাহর প্রতি এবং সৃষ্টিজগতের প্রতি ইহসান।

5 views