1 Answers

জনাব ইবরাহিমের অধ্যয়নকৃত বিষয়গুলো মক্কি সুরার অন্তর্ভুক্ত। সাধারণত মহানবি (স)-এর মদিনায় হিজরতের পূর্বে যেসব সুরা নাজিল হয়েছে সেগুলো মক্কি সুরা। যেহেতু মক্কি সুরাগুলো ইসলামের প্রথম দিকের সুরা, তাই এখানে মানুষকে আহ্বান করা হয়েছে ইমান ও তাওহিদের দিকে। মানুষকে পরিচিত করা হয়েছে শিরক ও কুফর সম্পর্কে। তাদের অবহিত করা হয়েছে আখিরাত, কবর, হাশর, জান্নাত ও জাহান্নাম সম্পর্কে। জনাব ইবরাহিমের অধ্যয়নকৃত সুরাগুলোর মধ্যেও এ বৈশিষ্ট্যগুলো লক্ষণীয়।

জনাব ইবরাহিম নিয়মিত কুরআন তিলাওয়াত করেন। তার অধ্যয়নকৃত সুরাগুলোর মধ্যে কিছু সুরায় তাওহিদ, রিসালাত, আখিরাত, শিরক ও কুফরের অসারতা, দৈহিক ও আত্মিক পবিত্রতা অর্জন করে উন্নত চরিত্র গঠন, কিয়ামত ও হাশর, জান্নাতের সীমাহীন সুখ এবং জাহান্নামের ভীষণ দুর্ভোগের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। এ সুরাসমূহে জাহান্নাম থেকে পরিত্রাণ লাভ এবং জান্নাত প্রাপ্তির উপায়সমূহ, আখিরাতের বিচারব্যবস্থা, হিসাব-নিকাশ ও শেষ পরিণতি সম্পর্কেও আলোচনা করা হয়েছে। আর এসবই হচ্ছে একজন মানুষের আকিদা বা বিশ্বাসের দিক, যা মক্কি সুরার বৈশিষ্ট্য। আর এ কারণেই জনাব ইবরাহিমের তিলাওয়াতকৃত আয়াতগুলো মক্কি সুরার অন্তর্ভুক্ত।

4 views

Related Questions