1 Answers
উদ্দীপকের তাহের মিয়া "সমবায় সমিতি” সংগঠন গঠন করে।
পারস্পরিক বৈষয়িক কল্যাণের জন্যে সমঅধিকার ও দায়ের ভিত্তিতে কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় মিলিত হয়ে পণ্যদ্রব্য সরবরাহ, উৎপাদন অথবা অন্য যেকোনো উদ্দেশ্য সাধনের জন্য যে প্রতিষ্ঠান গড়ে তোলে তাকে সমবায় সমিতি বলে।
উদ্দীপকে সুনামগঞ্জের তাহের মিয়া নিজস্ব বাড়ির আঙ্গিনায় একটি বাগান গড়ে তোলে। সে স্থানীয় বাজারে উৎপাদিত সবজি বিক্রি করে ন্যায্যমূল্য পায় না। আবার কখনও কখনও কিছু সবজি অবিক্রীত থেকে যায়। তিনি পরবর্তীতে নিজ গ্রামে অন্যান্য সবজি চাষিদের সহায়তায় যৌথভাবে একটি সংগঠন গড়ে তোলে। যেহেতু তাহের মিয়া সমমনা লোকদেরকে একত্রিত করে নিজেদের কল্যাণের জন্য সংগঠনটি গঠন করেছেন। তাই বলা যায়, তাহের মিয়া যে সংগঠন গঠন করে তা হলো- সমবায় সমিতি।
4 views
Answered