1 Answers
উদ্দীপকের ড. আমিন বলেন যথেষ্ট গুরুত্ব থাকা সত্ত্বেও সূর্যমুখীর চাষ সম্প্রসারিত হচ্ছে না। সূর্যমুখী একটি উৎকৃষ্ট তেলবীজ ফসল। সূর্যমুখী বীজে শতকরা ৪০-৪৫ ভাগ তেল আছে। খাদ্যমানের দিক থেকে এই তেল অনেক উন্নত। সূর্যমুখীর তেলে প্রায় ৫৫% লিনোলিক এসিড রয়েছে। সূর্যমুখী তেলে ক্ষতিকারক ইরোসিক এসিড নেই। এই ফসল সংগ্রহের পর গাছ ও পুষ্প জ্বালানি হিসেবেও ব্যবহার করা যায়।
সূর্যমুখীর বীজে তেলের ভাগ বেশি এবং তেল হিসেবে উৎকৃষ্ট। তাই দেশে ভোজ্য তেলের ঘাটতি পূরণ করার জন্য সূর্যমুখীর চাষ সম্প্রসারণ করা একটি বাস্তব উপায়। বাংলাদেশে সূর্যমুখী চাষের ব্যাপক গুরুত্ব থাকলেও নানা কারণে এদেশে সূর্যমুখীর চাষ তেমনভাবে সম্প্রসারিত হচ্ছে না। এর অন্যতম প্রধান কারণ কৃষিতাত্ত্বিক। তবে অর্থনৈতিক ও সামাজিক কারণও রয়েছে। প্রধান কয়েকটি কারণ হলো- ভালো জাত হিসেবে তেমন জনপ্রিয় নয়। তেলের স্বাদ ও মূল্য কম। অনেক বেশি সার দিতে হয় বিশেষ করে সংকর জাতের সার চাহিদা বেশি। দেশে এর বাজারজাতকরণ পদ্ধতি নেই।
তাই বলা যায় সূর্যমুখী চাষে ড. আমিন এর উক্তিটি যথার্থ।