1 Answers
ভ্রাতৃত্ব সম্পর্কিত আনিসের উক্তিটি সম্পূর্ণ যৌক্তিক এবং বাস্তবসম্মত। সব মানুষ এক আদম (আ) ও হাওয়া (আ) এর সন্তান। সবাই এক পরিবারের অন্তর্ভুক্ত। সকলের শরীরে লাল রক্ত প্রবাহিত হচ্ছে। সকলে একই পৃথিবীতে বসবাস করে। একই হাওয়া, বাতাস ও মাটির গন্ধ পায়। সার্বজনীন বিশ্বভ্রাতৃত্ব সৃষ্টির সবচেয়ে বড় বাধা হলো মানুষের তৈরি করা বিভিন্ন বিভেদ-বৈষম্য। ইসলাম এসব বিভেদ-বৈষম্য দূর করে মানুষ হিসেবে সকলের মানবিক মর্যাদা ও অধিকারের সমতা নিশ্চিত করে। রাসুল (স) বলেন, 'অনারবদের ওপর আরবদের বা আরবদের ওপর অনারবদের কোনো শ্রেষ্ঠত্ব নেই। বরং তোমরা সবাই আদম সন্তান এবং আদম মাটির তৈরি।'
উদ্দীপকের আনিস, রজেশ এবং গৌতম চাকমা একই সাথে বসবাস করে। তাদের এরূপ ভ্রাতৃত্ব বন্ধন দেখে আলতাফ সাহেব বিস্ময় প্রকাশ করলে আনিস বলে, আমরা সবাই হযরত আদম (আ) ও হাওয়া (আ)-এর সন্তান। আসিসের কথা সম্পূর্ণ সঠিক। কারণ এভাবে ইসলামি ভ্রাতৃত্ব মানুষ হিসেবে সবার মধ্যে সাধারণ সাম্য প্রতিষ্ঠা করেছে। এর মাধ্যমে বিশ্বভ্রাতৃত্বের পথও প্রসারিত করেছে। মহান আল্লাহ তায়ালাও বিশ্বভ্রাতৃত্বের স্বীকৃতি প্রদান করে বলেছেন-'হে মানুষ! নিশ্চয়ই আমি তোমাদেরকে একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি।' (সুরা হুজুরাত-১৩) সুতরাং আনিসদের মত আমাদের উচিৎ বাস্তব জীবনে এ শিক্ষা প্রয়োগ করা।