রাসেলের উল্লেখিত ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মুসলিম উম্মাহর দায়িত্ব ও কর্তব্য বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
রাসেলের উল্লেখিত ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মুসলিম উম্মাহর গুরুত্বপূর্ণ দায়িত্ব ও কর্তব্য রয়েছে। রাসুল (স) মুসলিম উম্মাহকে যে ভ্রাতৃত্ব শিক্ষা দিয়েছেন তা হলো- বিশ্বজনীন ভ্রাতৃত্ব। মানুষের পারস্পরিক অসহিষ্ণু ও শত্রুতামূলক সম্পর্ককে দূরীকরণে বাস্তব পদক্ষেপ নিবে। তারা সর্বসাধারণের সাথে বিশ্বভ্রাতৃত্বের আওতায় ভাইয়ের মতো সম্পর্ক স্থাপন করবে। আর মুসলিমদের সাথে প্রতিষ্ঠা করবে, সুদৃঢ় ইমানি সম্পর্কে পরস্পরের সাথে দেখা হলেই সালাম বিনিময়, কুশলাদি জিজ্ঞাসা করা, সুখে-দুঃখে একে অপরের পাশে দাঁড়ানো, অপরের দোষ অনুসন্ধান না করা, কুৎসা রটনা না করা প্রভৃতি হলো পারস্পরিক ভ্রাতৃত্বের সম্পর্ক প্রতিষ্ঠার অপরিহার্য দাবি। আর আন্তর্জাতিক ক্ষেত্রে ভ্রাতৃত্বের সম্পর্ক হলো অন্য সব মুসলমান রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখা। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দ্রুততার সাথে আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতার হাত প্রসারিত করা। ধর্মীয় বিষয়াদিসহ অন্যান্য সব বিষয়ে আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা ও আলাপ-আলোচনার দুয়ার সর্বদা খোলা রাখা। এর ফলে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক উন্নত হবে।
সুতরাং, মুসলিম উম্মাহ জাতি, ধর্ম, বর্ণ, অঞ্চল, দেশ, কাল নির্বিশেষে সব মানুষের মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার উদ্যোগ নেবে।