1 Answers

কোম্পানির শেয়ারের বাজারমূল্য বা নিট বর্তমান মূল্য বৃদ্ধি করার প্রচেষ্টাকে সম্পদ সর্বাধিকরণ বলে।

কোম্পানির মালিকদের সম্পদের পরিমাপ করা হয় শেয়ারের বর্তমান বাজারমূল্য দ্বারা। একটি কোম্পানির মূল লক্ষ্য হিসেবে সম্পদ সর্বাধিকরণ বর্তমানে বিশ্বব্যাপী অধিক গ্রহণযোগ্য। মুনাফা সর্বাধিকরণে যেসব সমস্যা রয়েছে তা সম্পদ সর্বাধিকরণে দূর করা সম্ভব। এছাড়াও সম্পদ সর্বাধিকরণ লক্ষ্যে অর্থের সময়মূল্য, নগদ প্রবাহ এবং ঝুঁকি বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মূলত এসব কারণে সম্পদ সর্বাধিকরণ কোম্পানির মূল লক্ষ্য হওয়া উচিত।

6 views

Related Questions