1 Answers
জামান সাহেব ও তার স্ত্রীর প্রতি সন্তানের কর্তব্য হওয়া উচিত একটি মুসলিম পরিবারের সন্তানের ন্যায়। আল্লাহর ইচ্ছায় মাতাপিতার মাধ্যমে মানবশিশু পৃথিবীতে আসে। তাদের মমতাপূর্ণ লালন পালনে শিশু বড় হয়। তাকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে মাতা-পিতা জীবনে প্রতিষ্ঠা এনে দেন। সে জন্য ইসলামি পরিবারের সন্তানকে কিছু দায়িত্ব পালন করতে হয়। কুরআন ও হাদিসে পিতা-মাতার প্রতি সন্তানের বেশ কিছু দায়িত্ব পালনের ব্যাপার বিশেষ তাগিদ দেওয়া হয়েছে। আর উদ্দীপকের জামান সাহেবের সন্তানসহ সকল মুসলিম সন্তানদের জন্য তাদের পিতা-মাতার প্রতি এ সকল দায়িত্ব ও কর্তব্য পালন করা আবশ্যক। পিতা-মাতার প্রতি সন্তানদের দায়িত্ব দুটি পর্যায়ে বিভক্ত। কিছু দায়িত্ব পালন করতে হয় পিতা-মাতার জীবদ্দশায় যেমন সম্মান প্রদর্শন করা, কৃতজ্ঞতা প্রকাশ করা, আনুগত্য করা, বিনয়ী আচরণ করা, বার্ধক্যের সময় বিশেষ সেবা করা, ব্যয় নির্বাহ করা, সেবা শুশ্রুষা করা, সন্তুষ্ট রাখা ইত্যাদি। আর কিছু কর্তব্য আছে যেগুলো পিতা-মাতার ইন্তেকালের পর পালন করতে হয়, যেমন পিতা-মাতার মাগফিরাত কামনা করা, তাদের ঋণ পরিশোধ করা, তাদের ওয়াসিয়াত পূরণ করা, ওয়াদা পূরণ করা, তাদের আত্মীয় ও বন্ধুদের সাথে সুসম্পর্ক বজায় রাখা ইত্যাদি। তাই প্রত্যেক মুসলিম সন্তানের উচিত এ সকল কর্তব্য মেনে চলা।