1 Answers
উক্ত রাষ্ট্র তথা ইসলামি রাষ্ট্রে বসবাসকারী নাগরিকগণ যেমন রাষ্ট্র প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেন, ঠিক তেমনি যথাযথভাবে রাষ্ট্রের প্রতি বিভিন্ন কর্তব্যও পালন করেন।
ইসলামি রাষ্ট্রে বসবাসকারী নাগরিকের প্রথম ও প্রধান দায়িত্ব হলো আল্লাহ ও রাসুলের আনুগত্য করা ও ইসলামি আদর্শ অনুযায়ী প্রণীত রাষ্ট্রীয় আইন-কানুন মেনে চলা। আল্লাহ বলেন-
أَطِيعُوا اللهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الأَمْرُ مِنْ كُمْ
অর্থ: 'তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের (স) আনুগত্য করো এবং তোমাদের নেতার' (সুরা নিসা-৫৯)।
এ রাষ্ট্রের নাগরিকগণ রাষ্ট্রীয় শৃঙ্খলা মেনে চলেন। এ সম্পর্কে আল্লাহ বলেন, 'শৃঙ্খলাপূর্ণ পৃথিবীতে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো না' (সুরা আল আ'রাফ-৫৬)।
ইসলামি রাষ্ট্রের নাগরিকগণ রাষ্ট্রীয় আইনের অন্যতম আইন অর্থাৎ ইসলামের বুনিয়াদি বিষয়াদিও যথাযথভাবে পালন করেন। যেমন- জাকাত আদায় করা, সরকারিভাবে আরোপিত অন্যান্য কর আদায় করা, উশর, খারাজ, অন্য ধর্মের অনুসারীগণ সরকারকে জিজিয়া কর প্রদান করেন। এই রাষ্ট্রে বসবাসকারী সকলেই সৎকাজে একে অপরকে সাহায্য করেন এবং অসৎ কাজ হতে বিরত থাকতে একে অপরকে সহায়তা করেন। যেমন- সুরা মায়িদায় সৎকাজে ও আল্লাহ ভীতিতে পরস্পরকে সাহায্য করতে আল্লাহ নির্দেশ দেন।
সর্বোপরি, ইসলামি রাষ্ট্রের নাগরিকগণ আল্লাহর দেওয়া বিধানমতে পরিচালিত রাষ্ট্রের নিরাপত্তায় নিয়োজিত থাকেন এবং রাষ্ট্রের পূর্ণ বিকাশের জন্য এর নেতা নির্বাচনে প্রত্যক্ষভাবে ভোটাধিকার প্রয়োগে অংশগ্রহণ যথাযথভাবে দায়িত্ব-কর্তব্য পালন করেন।