1 Answers
রাসুলুল্লাহ (স)-এর প্রতি ভালোবাসা হওয়া উচিত আনুগত্যপূর্ণ একনিষ্ঠ এবং প্রবল। ইমানের প্রথম ও প্রধান কথা হলো আল্লাহর প্রতি বিশ্বাসের পাশাপাশি রাসুলুল্লাহ (স)-এর প্রতি ভালোবাসা পোষণ করা। এক্ষেত্রে রাসুল (স) হবেন সর্বাগ্রাধিকারপ্রাপ্ত ব্যক্তিত্ব। বিনা দ্বিধায় তাঁর সব নির্দেশ মেনে নিতে হবে। আবার মাতাপিতা, সন্তান, স্ত্রী- পরিজন এবং পার্থিব কোনো বিষয় বা বস্তুই রাসুল (স)-এর থেকে ভালোবাসার বেশি পেতে পারবে না। কারণ মুমিনের কর্তব্য হলো রাসুল (স) প্রেমের ওপর অন্য কাউকে প্রাধান্য না দেওয়া। তাই ইমানের পূর্ণতা সাধনের জন্য রাসুল (স)-এর প্রতি ব্যক্তির প্রেম হবে সর্বোচ্চ, একনিষ্ঠ এবং প্রবল।
4 views
Answered