1 Answers

উদ্দীপকে সোহাগপুর গ্রামে বিক্রয় সমবায় সমিতি গঠিত হয়েছে। কোনো এলাকায় একই ধরনের ক্ষুদ্র উৎপাদনকারীগণ বিক্রয়ের ক্ষেত্রে অধিক সুবিধা আদায়ের লক্ষ্যে সমবায় সমিতি গঠন করলে তাকে বিক্রয় সমবায় সমিতি বলে।

উদ্দীপকে, সোহাগপুর গ্রামের কুটিরশিল্পের ব্যবসায়িগণ মিলে একটি সমিতি গঠন করে। তাদের মূল উদ্দেশ্য ছিল যে সমস্ত মধ্যস্থব্যবসায়ীদের কারণে তারা ব্যবসায়ের ন্যায্য মুনাফা থেকে বঞ্চিত হচ্ছে তাদের উচ্ছেদ করা।

তাই বলা যায়, ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের লক্ষ্যে সোহাগপুর গ্রামে বিক্রয় সমবায় সমিতি গঠন করা হয়েছে।

5 views

Related Questions