1 Answers
নিউ স্টাইল লি. স্বৈরতান্ত্রিক নেতৃত্ব গ্রহণ করতে যাচ্ছে।
যখন নেতা সকল ক্ষমতা তার 'নিজের হাতে রেখে কাজ সম্পর্কে নিজের মতামত ব্যক্ত করেন এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিজেই মুখ্য ভূমিকা রাখেন, তখন তাকে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলে। স্বৈরতান্ত্রিক নেতৃত্বে নেতা মূলত স্বৈরাচারী মনোভাব পোষণ করেন এবং নিজের পছন্দমতো কাজ পরিচালনা করেন। কর্মী বা দলের সদস্যরা উপেক্ষিত থাকে এবং নেতার নির্দেশ অনুযায়ী কাজ সম্পাদন করে। কর্মীদের প্রতি নেতা সর্বদা নেতিবাচক মনোভাব পোষণ করেন। তিনি মনে করেন তিনি যা বলেন, যা করেন এবং যে সিদ্ধান্ত দেন সেটিই সঠিক। কর্মীদের কোনো প্রশ্ন করার সুযোগ দেন না এবং পছন্দও করেন না। এখানে কাজ আদায় করতে গিয়ে নেতা শাস্তির ব্যবস্থা ও ভয়-ভীতি প্রদর্শন করে থাকেন।
উদ্দীপকে দেখা যায়, নিউ স্টাইল লি, নামক উৎপাদনমুখী প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মনে করেন কর্তৃপক্ষের অধিক সহানুভূতিশীলতার সুবাদে কর্মীরা অলস হয়ে পড়েছে এবং কর্মীরা কাজ এড়িয়ে চলছে ফলে উৎপাদন ক্ষমতা হ্রাস পেয়েছে। তাই তিনি এ নেতৃত্ব পদ্ধতি পরিবর্তন করে নতুন নেতৃত্বে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কর্মীদের থেকে কাজ আদায় করতে চান। পরিকল্পনা প্রণয়নে কর্মীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন যা নিঃসন্দেহে স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্যস্বরূপ।