1 Answers

সাদমানের কর্মকান্ডে কর্তব্যপরায়ণতা প্রকাশ পেয়েছে। কারণ তিনি যথাসময়ে অফিসে আসা-যাওয়া করেন এবং অধীনস্থদের সঠিকভাবে তদারকি করেন। তার ওপর অর্পিত সকল কাজ সঠিকভারেই পালন করেন। কর্তব্যপরায়ণতা মুমিনের অন্যতম গুণ। তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেন। কারণ তারা মনে করেন তাদের কাজের ব্যাপারে মহান আল্লাহর নিকট একদিন পুঙ্খানুপুঙ্খ জবাব দিতে হবে। যেমন- মহানবি (স.) বলেছেন, “তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আর তোমরা প্রত্যেকেই স্বীয় দায়িত্ব পালনের ব্যাপারে জিজ্ঞাসিত হবে।” আল্লাহ তায়ালা দুনিয়াতে আমাদের পরীক্ষা করার জন্য নানা দায়িত্ব ও কর্তব্য দিয়েছেন। পরকালে তিনি আমাদের সকলকে কর্তব্য পালনের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। সেদিন কর্তব্যপরায়ণগণ সহজেই মুক্তি লাভ করবে। তাদের জন্য রয়েছে শাস্তির জায়গা জান্নাত। আর অন্যদিকে যারা কর্তব্য কাজে অবহেলা করেছে, ঠিকমতো দায়িত্ব পালন করেনি তারা বিপদগ্রস্ত হবে। তারা শাস্তি ভোগ করবে। তাদের জন্য রয়েছে চিরশাস্তি জাহান্নাম।

সাদমান অফিস থেকে যেসব কাজের দায়িত্ব পেয়েছেন, তা যথাযথভাবে সম্পাদন করেন। তাই তিনি জান্নাত লাভ করবেন।

4 views

Related Questions