1 Answers
হালিমার তৈরিকৃত বাজেটটি মোটেই বাস্তবমুখী নয়। কারণ একটি বাস্তবমুখী বাজেট তৈরি করার সময় জরুরি অবস্থা মোকাবিলা করার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু হালিমা সেদিকে লক্ষ রাখেন না।
ফলে প্রায়ই তাকে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। বাজেট পরিবারের অপচয় রোধ করে সচ্ছলতা আনে। বাজেট তৈরির সময় মাসের সম্ভাব্য মোট আয় নির্ধারণ করে নিতে হয়। আয়ের হিসাব করার সময় পরিবারের সব রকম উৎসের দিকে নজর দিতে হয়। প্রকৃত বাজেট প্রস্তুত করার সময় কোন কোন খাতে অর্থ ব্যয় করতে হবে সেগুলো স্থির করতে হয়। তারপর খাতগুলো গুরুত্ব অনুযায়ী সাজাতে হয়। সাধারণত সর্বনিম্ন বরাদ্দ দেওয়া হয় সঞ্চয়, চিকিৎসা ইত্যাদি খাতে। এছাড়াও জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য কিছু বাড়তি অর্থ সব সময় হাতে রাখতে হয়।
সুতরাং, এসব বিষয় বিবেচনা করেন না বলেই হালিমার বাজেট বাস্তবমুখী হয় না।