1 Answers
উদ্দীপকে বসির আলী গ্রামীণ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছে।
গ্রামের অতি স্বল্প জমির মালিক, ভূমিহীন এবং অন্যান্য অতি দরিদ্র নারী-পুরুষের মাঝে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি বিশেষ আর্থিক প্রতিষ্ঠান হলো গ্রামীণ ব্যাংক। জনসাধারণকে এ ব্যাংক ক্ষুদ্রঋণ প্রদান করে। ১৯৮৩ সালে একটি বিশেষ অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণ ব্যাংক আত্মপ্রকাশ করে। এটি সরকারি বা বেসরকারি ব্যাংক নয়। আইনত এর প্রধান মালিক হচ্ছেন এর দরিদ্র ত্রিশ লক্ষ গ্রাহকবৃন্দ। উদ্দীপকে বোয়ালিয়া গ্রামের বসির আলী জামানত ছাড়া একটি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে ব্যবসা শুরু করেন। আমরা জানি গ্রামীণ ব্যাংক জামানত ছাড়া ঋণ প্রদান করে।
তাই বলা যায়, উদ্দীপকের বসির গ্রামীণ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছে।
5 views
Answered