1 Answers
উদ্দীপকে উল্লিখিত অরূপ মুখার্জী ও মমতা কর্মকারের মধ্যে গঠিত। পরিবারটিকে নয়াবাস এবং অনুলোম পরিবারও বলা যায়।
পরিবারের ধরনের ভিত্তিতে দুই ধরনের বৈশিষ্ট্য। লক্ষ করা যায়। বসবাসের ভিত্তিতে অরূপ ও মমতার পরিবারটি নয়াবাস পরিবার। এবং পাত্রপাত্রী নির্বাচনের ভিত্তিতে বহির্গোত্র বিবাহভিত্তিক অনুলোম পরিবার। উঁচু বর্ণের পাত্রের সাথে নীচু বর্ণের পাত্রীর বিবাহকে অনুলোম বিবাহভিত্তিক পরিবার বলে। পাত্রপাত্রী নির্বাচনের ভিত্তিতে পরিবার দুই ধরনের যথা বহির্গোত্র বিবাহভিত্তিক পরিবার ও অন্তর্গোত্র বিবাহভিত্তিক পরিবার। কোনো ব্যক্তি যখন নিজের গোত্রের বাইরে বিয়ে করে তাকে বহির্গোত্র বিবাহভিত্তিক পরিবার বলে। এ ধরনের পরিবার আবার দুই প্রকার। অনুলোম বিবাহভিত্তিক পরিবার ও প্রতিলোম বিবাহভিত্তিক পরিবার। উদ্দীপকে উল্লিখিত অরূপ মুখার্জি ও মমতা কর্মকার বিবাহ করে। কিন্তু অপরূপ মুখার্জির বাবা-মা মেনে নেননি। কারণ মমতা কর্মকার নীচু বংশের এবং বহির্গোত্রের।।
তাই বলা যায়, অরূপ ও মমতার মধ্যে গঠিত পরিবারটি হলো বহির্গোত্র বিবাহভিত্তিক অনুলোম পরিবার।