1 Answers

হ্যাঁ, উদ্দীপকের জামশেদের পরিবার বহুপত্নী পরিবার যা বর্তমানে দিন দিন কমে আসছে।

একজন পুরুষের সঙ্গে একাধিক নারীর বিবাহের ভিত্তিতে যে পরিবার গঠিত হয়, তাকে বহুপত্নী পরিবার বলে। এ ধরনের পরিবারে মূলত একজন পুরুষের একই সময়ে একাধিক স্ত্রী বর্তমান থাকে। সাধারণত কৃষিভিত্তিক গ্রামীণ মুসলিম সমাজে এ ধরনের বহুপত্নীক পরিবার দেখা যায়। অবশ্য ইদানীং এর পরিমাণ কমে এসেছে।

উদ্দীপকে জামশেদ দুজন স্ত্রী নিয়ে পরিবার গঠন করেছে। যা বহুপত্নী পরিবার ব্যবস্থা। বর্তমানে এ পরিবারের সংখ্যা কমে এসেছে। সচেতনতা বৃদ্ধির কারণে মানুষ পরিবারের আকার সীমিত রাখতে চায়। বর্তমানে আইন অনুযায়ী প্রথম স্ত্রীর স্বতঃস্ফূর্ত সমর্থন না থাকলে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করা যায় না। এছাড়া সামাজিকভাবেও একাধিক স্ত্রী গ্রহণ অনেকের দৃষ্টিতেই কাম্য নয়।

তাই বলা যায়, এসব কারণে বহু স্ত্রীভিত্তিক পরিবারের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।

6 views

Related Questions