1 Answers
উদ্দীপকের শ্যামলবাবু যে কথাটি বলেছেন তার সাথে আমি একমত পোষণ করছি।
ধর্মপথ হলো ন্যায়ের পথ, সত্যের পথ, অহিংসা বা কল্যাণের পথ। আর নৈতিক মূল্যবোধের বিচারে যা ভালোপথ তা ধর্মসম্মত এবং যা ভালো কাজ নয় তা করলে অধর্ম হয়। এ থেকে বোঝা যায় ধর্ম ও নৈতিক মূল্যবোধ একে অপরের ওপর নির্ভরশীল। উদ্দীপকে আমরা দেখতে পাই যে, নিখিল বাবু শ্যামল বাবুর বিপদের দিনে তার পাশে দাঁড়িয়ে সাহায্য করেন। এজন্য শ্যামল বাবু নিখিল বাবুকে বলেন, আপনি ধার্মিক মানুষ। আপনি প্রমাণ করলেন, একমাত্র ধর্মই পারে নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে। কেননা নৈতিক মূল্যবোধ হচ্ছে বিচারের মানদণ্ড আর ধর্ম হচ্ছে সেই বিচারের সিদ্ধান্ত বা ফল। পরের দ্রব্য অপহরণ করা বা আত্মসাৎ করা নৈতিক মূল্যবোধের মানদণ্ডে অন্যায় এবং তা শাস্তিযোগ্য অপরাধ। আবার ধর্মের দৃষ্টিকোণ থেকে পরের দ্রব্য অপহরণ করা অধর্ম। অধর্ম করলে পাপ হয়। এ থেকে বোঝা যায়, নৈতিক মূল্যবোধ আর ধর্মানুমোদিত অনুশাসনের উদ্দেশ্য একই। সার্বিক দিক আলোচনার মাধ্যমে দেখা যায় যে, নৈতিক মূল্যবোধ ধর্মপথের নির্দেশ দেয়। যিনি সে নির্দেশ মেনে ধর্মপথে চলেন তিনি ধার্মিক বলে বিবেচিত হন। যিনি তা করেন না তিনি অধার্মিক বলে গণ্য হন। সুতরাং বলা যায়, একমাত্র ধর্মই পারে নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে।