1 Answers
ঈশ্বর সর্বকর্মফলের নিয়ন্তা- এ কথাটির সাথে আমি সম্পূর্ণ একমত।
যা কিছু করা হয় তাকেই বলে কর্ম। আমরা প্রতিনিয়ত জীবন ধারণের জন্য যে কাজ করি তার সকলই কর্ম। কর্ম দুরকম- সকাম কর্ম ও নিষ্কাম কর্ম। যখন বিশেষ কোনো ফলের আশায় কর্ম করা হয় তখন তাকে বলে সকাম কর্ম। অর্থাৎ কামনা বাসনা যুক্ত কর্ম। এ কর্মে কর্মকর্তার কর্তৃত্বের অভিমান থাকে, ফলাকাঙ্ক্ষা থাকে; এমন বোধহয় আমি কর্ম করছি, আমি কর্মের কর্তা, কর্মের ফলও আমিই ভোগ করব। কিন্তু নিষ্কাম কর্ম ভিন্ন রকম। এখানে কর্তা কর্ম করেন কোনোরকম ফলের আশা না নিয়ে। তিনি মনে করেন কর্মের কর্তা আমি নই, কর্মফলও আমার নয়। নিষ্কাম কর্মের ফল কর্মকর্তাকে স্পর্শ করে না। এই নিষ্কাম কর্মই যোগসাধনার ক্ষেত্রে কর্মযোগ। সকাম কর্মে বন্ধন হয়; আর নিষ্কাম কর্মে মোক্ষলাভ হয়। তাই যে যে কর্মই করুক না কেন সব কর্মফলের নিয়ন্তা ঈশ্বর। তাই ঈশ্বর সর্বকর্মফলের নিয়ন্তা এ কথাটি যথার্থ ও সঠিক বলে আমি মনে করি।