1 Answers

একমাত্র ধর্মই মানবতাবোধকে জাগিয়ে তুলতে পারে বলে আমি মনে করি।

মানুষ সাধারণত ধর্মভীরু। ঈশ্বর বা সৃষ্টিকর্তাকে ভয় করেন না এমন মানুষ সমাজে দুর্লভ। আর ধর্মগ্রন্থে মানবতাবোধ প্রদর্শনের ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে বলে মানুষ তা মানতে অনুপ্রাণিত হবে। উদ্দীপকে নিখিল বাবুর কর্মকাণ্ডের মাধ্যমে মানবতাবোধেরই পরিচয় পাওয়া যায়। সমাজে যাঁরা সজ্জন ব্যক্তি, তাঁরা সকলেই ধর্মকে ভালোবাসেন এবং ধর্মীয় বিধিবিধান মোতাবেক জীবন পরিচালনা করেন। প্রতিটি ধর্মগ্রন্থে নানা উপাখ্যানের মাধ্যমে মানুষকে সৎপথে ও ন্যায়ের পথে চলার উপদেশ দেওয়া হয়েছে। এসব উপদেশ মানুষকে সত্যিকারের মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে। ধর্মীয় বিধিবিধান মানুষকে আদর্শ জীবন গঠনে উদ্বুদ্ধ করে। এতে সমাজে হিংসা-দ্বেষ, হানাহানি ইত্যাদি তিরোহিত হয়ে শান্তির আবহ সৃষ্টি হতে পারে। মানুষের মাঝে মানবতাবোধ জাগ্রত হতে পারে এবং তারা একে অপরের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ হওয়ার অনুপ্রেরণা পায়। মানবের কল্যাণে, সামাজিক শৃঙ্খলা বিধানে, সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে ধর্মগ্রন্থে সন্নিবেশিত হয়েছে নানা উপাখ্যান। এসব উপাখ্যান পাঠ করে মানুষ নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ হয় এবং তাদের মাঝে সদ্গুণ বিকশিত হয়। তাই আমি প্রশ্নের উক্তিটির সাথে একমত পোষণ করে বলছি যে, একমাত্র ধর্মই পারে মানুষের মানবতাবোধকে জাগ্রত করতে।

4 views

Related Questions