1 Answers

হ্যাঁ, উদ্দীপকে উল্লিখিত সুমন মুক্তিকামী। এর পক্ষে যুক্তি হলো -

অনেক সময় নানা অন্যায়-অবিচার সমাজকে গ্রাস করে ফেলে। অন্যায়, অবিচার ও কুসংস্কারে সমাজ স্বাভাবিক গতিশীলতা হারায়। সমাজের শান্তি-শৃঙ্খলা নষ্ট হয়ে যায়। তখন সমাজে স্বাভাবিকতা ফিরিয়ে আনার জন্য সৌভাগ্যক্রমে এক বা একাধিক ব্যক্তির আবির্ভাব ঘটে। তারা সমাজের অবস্থা পরিবর্তনের জন্য দৃঢ়সংকল্পবদ্ধ হন। তারা নিজেকে উপযুক্ত করে গড়ে তুলে তবেই সমাজ পরিবর্তনের জন্য মানুষকে আহ্বান করেন। তখন তাদের আহ্বানে সবাই সাড়া দেয়। তারা হয়ে ওঠেন মুক্তিকামী। উদ্দীপকে সুমনও সমাজ পরিবর্তনের জন্য নিজেকে আগে উপযুক্ত করে গড়ে তোলেন। তারপর তিনি সমাজের সংস্কার শুরু করেন। তার গ্রহণযোগ্যতার জন্য সবাই তার আহ্বানে সাড়া দেয়। এ থেকে বলা যায়, সুমন একজন মুক্তিকামী। 

মূলকথা : মুক্তিকামীরা সামাজিক দুরবস্থার পরিবর্তন আনেন।

4 views

Related Questions